আদমশুমারির তথ্যের জন্য কেন বছরের পর বছর অপেক্ষা করতে হবে-প্রশ্ন পরিকল্পনামন্ত্রীর

অক্টোবর থেকে মূল্যস্ফীতি কমবে: পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আমরা আইএমএফ’র ঋণ পাব এটা নিশ্চিত। এছাড়া আমন ধান ঘরে আসবে। এসবের ইতিবাচক প্রভাবে অক্টোবর থেকে মূল্যস্ফীতি কমবে বলে মনে করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) নগরীর এনইসি সম্মেলন কক্ষে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (ডিজেএফবি) উন্নয়ন সংলাপে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, গত ১০ বছরে দেশে উন্নয়ন বেশি হওয়ায় খরচও হয়েছে বেশি, আমলে নেওয়া হয়নি অনেক কিছু। 

করোনাভাইরাস ও বহির্বিশ্বে মোড়লদের কোন্দলের কারণে দেশের অর্থনীতি কিছুটা বিপাকে থাকলেও আগামী অক্টোবরের মধ্যে স্থিতিশীলতা আসার সম্ভাবনা রয়েছে। আগস্ট ও সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বাড়লেও তা অক্টোবরে কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অক্টোবরে সবকিছু স্বাভাবিক হবে দাবি করে এম এ মান্নান বলেন, ২০ লাখ মেট্রিকটন খাদ্য মজুত আছে, আমন চলে আসবে। আইএমএফ থেকে সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ পাবো। সবমিলিয়ে অক্টোবর থেকে কমে আসবে। 

তবে আগস্ট ও সেপ্টেম্বরে মূল্যস্ফীতি কিছুটা বাড়বে। আগস্ট মাসের তথ্য হাতে এসেছে। তবে সরকারপ্রধান দেশের বাইরে আছেন। ওনাকে দেখানোর পর আগস্ট মাসের মূল্যস্ফীতি প্রকাশ করবো।

বিনিয়োগবার্তা/কেএইচকে//


Comment As:

Comment (0)