তথ্য ও সম্প্রচার মন্ত্রী

বিএনপিই ভারতে গিয়ে দেশের কথা বলতে ভুলে গিয়েছিল: ড. হাছান মাহমুদ

নিজস্ব প্রতিবেদক: বিএনপিই ভারতে গিয়ে দেশের কথা বলতে ভুলে গিয়েছিল বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। ভারত থেকে যা আদায় সেটি আওয়ামী লীগ ও শেখ হাসিনাই করেছেন। 

মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের আলাপকালে মন্ত্রী এ কথা বলেন। 

তিনি বলেন, গতকাল মির্জা ফখরুল সাহেব প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বলেছেন সেটি বিএনপি এবং বেগম খালেদা জিয়ার বেলায় প্রযোজ্য। আপনাদের মনে আছে, বেগম খালেদা জিয়া ভারত সফর থেকে আসার পর তাকে প্রশ্ন করা হয়েছিল গঙ্গার পানি ন্যায্য হিস্যা নিয়ে কী কথা হয়েছে। তখন বেগম জিয়া বলেছেন- আল্লাহ আমি তো ওটা ভুলেই গিয়েছিলাম। 

মন্ত্রী আরও বলেন, যাদের নেত্রী ভারত সফরে গিয়ে গঙ্গার পানির ন্যায্য হিস্যার কথা বলতে ভুলে যায়, তারাই সবসময় ভারতকে সব দিয়েছে, কিছু আদায় করতে পারে নাই।

বিনিয়োগবার্তা/কেএইচকে//


Comment As:

Comment (0)