ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন ১৯ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন আগামী ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। এবারের সমাবর্তনে বক্তা হিসেনে উপস্থিত থাকবেন নোবেল বিজয়ী ফরাসী অর্থনীতিবিদ অশ্যাপক ড. জ্যাঁ তিরোল।

বুধবার (৭ সেপ্টেম্বর) ভার্চুয়ালি অনুষ্ঠিত সিন্ডিকেটের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন। 

এর আগে গত মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) উপাযার্য অধ্যাপক  ড. মো. আখতারুজ্জামান ভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের এক বিশেষ সভার সুপারিশের পর বুধবার সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

সিন্ডিকেট সভায় প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালসহ সিন্ডিকেট সদস্যরা সংযুক্ত ছিলেন।

বিনিয়োগবার্তা/কেএইচকে//


Comment As:

Comment (0)