অষ্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার ও  জিএম কাদের

অষ্ট্রেলিয়া ও বাংলাদেশের বিশ্বস্ত বন্ধুত্ব আরো জোড়ালো হবে: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি-র সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশে নিযুক্ত অষ্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নারদিয়া সিম্পসন। 

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) জাতীয় পার্টি চেয়ারম্যান এর উত্তরার বাসভবনে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে। 

বৈঠকে জাতীয় পার্টি চেয়ারম্যান এর উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির আহবায়ক শেরীফা কাদের এমপি ও জাতীয় পার্টি চেয়ারম্যান এর উপদেষ্টা ও বিশেষদূত মাসরুর মওলা উপস্থিত ছিলেন। 

এসময় অষ্ট্রিলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নারদিয়া সিম্পসনকে স্বাগত জানান জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। বৈঠকে বন্ধুপ্রতিম দুটি দেশের পারস্পরিক সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। 

বাংলাদেশে নিযুক্ত অষ্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নারদিয়া সিম্পসন এসময় বাংলাদেশের মানুষের আতিথেয়তা ও বন্ধুভাবাপন্ন মনোভাবের ভুয়সী প্রশংসা করেছেন।

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আশা প্রকাশ করে বলেন, অষ্ট্রেলিয়া ও বাংলাদেশের বিশ^স্ত বন্ধুত্ব আরো জোড়ালো হবে।

বিনিয়োগবার্তা/কেএইচকে//
 


Comment As:

Comment (0)