PHOTO-2022-09-08-14-58-59

বিআইএর সাথে আইডিআরএর মতবিনিময় সভা অনুষ্ঠিত

বীমা শিল্পের সমস্যা সমাধানে একযোগে কাজ করবে আইডিআরএ ও বিআইএ

নিজস্ব প্রতিবেদক: দেশের বীমা শিল্পের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে একমত পোষণ করেছে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) ও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। 

বুধবার (০৭ সেপ্টেম্বর, ২০২২) সকালে বীমা কর্তৃপক্ষের সভাকক্ষ-১ এ  এক মতবিনিময় সভায় তারা এ বিষয়ে ঐকমত্য হন।

 সভায় সভাপতিত্ব করেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী। 

সভায় কর্তৃপক্ষের সদস্যবৃন্দ, নির্বাহী পরিচালকগণ এবং পরিচালকগণ উপস্থিত ছিলেন। 

বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন-এর নেতৃত্বে বিআইএ’র নির্বাহী কমিটির সদস্যবৃন্দসহ মোট ১৯ (উনিশ) সদস্যের একটি প্রতিনিধি দল সভায় উপস্থিত ছিলেন।

সভার শুরুতে বিআইএ প্রতিনিধিবৃন্দ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যানকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে যোগদানের জন্য অভিনন্দন জানান। এছাড়া সভায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্মৃতি বিজরিত বীমা শিল্পের সাম্প্রতিক উন্নয়ন, বিরাজিত বিভিন্ন সমস্যা এবং তা সমাধানে বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 

সভায় উল্লেখ করা হয়, বীমা শিল্পে বিরাজিত বিভিন্ন সমস্যা দূরীকরণে বীমা কোম্পানিসমূহের সদিচ্ছা ও আইন বিধি-প্রবিধানসহ সিস্টেম অনুসরণের কোন বিকল্প নেই। সেই সাথে বীমা কোম্পানিসমূহ নিজ নিজ কোম্পানিতে গবেষণা ও উন্নয়ন সেল স্থাপন করে নতুন নতুন প্রোডাক্ট নিয়ে গবেষণা করে বীমা শিল্পের সমৃদ্ধির ব্যাপারে ভূমিকা রাখতে পারে। অপরদিকে, বীমা শিল্পে বিভিন্ন অভিযোগ/সমস্যা রয়েছে। তবে তা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ও বিআইএ এর সম্মিলিত প্রচেষ্টায় দূরীকরণের উদ্যোগ নিতে হবে। 

সভায় আরো উল্লেখ করা হয়, বীমা শিল্প একটি সম্ভাবনাময় খাত। এ খাতের সামগ্রিক উন্নয়ন, তত্বাবধান, পরিবীক্ষণসহ সামগ্রিক কর্মকান্ড সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কর্তৃপক্ষের জনবল স্বল্পতা রয়েছে। তারপরও যে সকল কমপ্লায়েন্স (Compliance) ই্স্যু রয়েছে তা শতভাগ নিশ্চিতকরণে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে। তবে এ খাতে বিরাজিত সমস্যা দূরীকরণে বিআইএ’র সার্বিক সহযোগিতা ও ভূমিকা-গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 

সভায় বিআইএ’র প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন- ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোজাফ্ফর হোসেন পল্টু, রুপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান ও সংসদ সদস্য মাফুজুর রহমান মিতা, বেস্ট লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মেজর জেনারেল আব্দুল হাফিজ মল্লিক, পিএসসি (অব:), কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ, রূপালী ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুছ, গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির সিইও ফারজানা চৌধুরীসহ নির্বাহী কমিটির সকল সদস্য।

বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//


Comment As:

Comment (0)