উপকৃত হচ্ছেন প্রায় ৫ কোটি মানুষ
বছরে ৫২০০ কোটি টাকা ভর্তুকি দেয় টিসিবি
নিজস্ব প্রতিবেদক: মাসে একবার করে পণ্য দিতে বছরে প্রায় ৫ হাজার ২০০ কোটি টাকা ভর্তুকি হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ।
রবিবার (১১ সেপ্টম্বর) রাজধানীর দক্ষিণ বেগুনবাড়িতে টিসিবির সেপ্টেম্বর মাসের বিক্রয় কার্যক্রম উদ্বোধনের সময় তিনি এ তথ্য জানান।
তপন কান্তি ঘোষ বলেন, টিসিবির মাধ্যমে প্রায় ৫ কোটি মানুষ উপকৃত হচ্ছেন। প্রতি মাসে এ পণ্য দেয়া হচ্ছে। এজন্য প্রায় ৫২০০ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার।
তিনি আরও বলেন, সার্বিক চিন্তাভাবনা করে এবং টিসিবির সক্ষমতা বিবেচনায় নিয়ে ভবিষ্যতে মাসে দু’বার পণ্য দেয়া যায় কিনা বাণিজ্য মন্ত্রণালয় তা খতিয়ে দেখবে।
বাণিজ্য সচিব বলেন, প্রতি কার্ডধারী ৪০৫ টাকার প্যাকেজে পাচ্ছেন ২ লিটার তেল, ২ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি। রাজধানীতে ৩০০ এবং সারাদেশে ৩৫০০ ডিলারের মাধ্যমে মাসব্যাপী এ কার্যক্রম অব্যাহত থাকবে। বিদেশ থেকে দেশে এলে পেঁয়াজ বিক্রি করা হবে।
বিনিয়োগবার্তা/কেএইচকে//



