পরিকল্পনা প্রতিমন্ত্রী

মেট্রোরেলের সর্বোচ্চ ভাড়া ১০০ টাকা খুব বেশি না: পরিকল্পনা প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: মেট্রোরেলের সর্বোচ্চ ভাড়া ১০০ টাকা খুব বেশি না বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। এর আগে ঢাকার মেট্রোরেলে ভ্রমণে সর্বনিম্ন ভাড়া ২০ টাকা ও উত্তরা থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত সর্বোচ্চ ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। 

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, মেট্রোরেলে অনেক সুযোগ-সুবিধা আছে। এসি সুবিধা ও স্টেশনে বসার জন‌্য সুন্দর পরিবেশে আছে। সুতরাং উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ১০০ টাকা খুব বেশি না।

প্রতিমন্ত্রী বলেন, অনেকে ভাড়া নিয়ে কথা বলছেন, তারা বেইস কোনটা ধরছে। কলকাতায় মেট্রোরেলে চড়েছি। এটা ৪০ বছর আগে হয়েছে। ৪০ বছর আগের ভাড়া আর এখনকার ভাড়া এক হবে না। মেট্রোরেল সংরক্ষণ ব্যয় অনেক বেশি। এই বিবেচনায় ১০০ টাকা হতেই পারে। তবে দেখতে হবে মেট্রোরেল সময়মতো চলে কিনা। 

বিনিয়োগবার্তা/কেএইচকে//


Comment As:

Comment (0)