1

ইস্পাত ও প্রকৌশল খাতের উন্নয়নে সহযোগিতা করবে ইন্দোনেশিয়া

নিজস্ব প্রতিবদকঃ বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি)কে সকল ক্ষেত্রে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে ইন্দোনেশিয়া।

মঙ্গলবার প্রতিষ্ঠানটির চেয়ারম্যান  মোঃ শহীদুল হক ভূঁঞা, এনডিসি’র দপ্তরে Overseas Investment Team for Asia Region of West Java Province Chamber of Commerce এর চেয়ারম্যান Sara Quek Yean Nee এর সাথে একটি দ্বিপক্ষীয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা এমন আশ্বাস দেয় প্র।
 
সোমবার (১২ সেপ্টেম্বর, ২০২২) এই দ্বিপক্ষীয় সভাটি অনুষ্ঠিত হয়।

প্রাথমিকভাবে আগত প্রতিনিধির সাথে সভান্তে তাদের উধ্বর্তন প্রতিনিধির সাথে জুম মাধ্যমে আলোচনা হয়। বাংলাদেশের শিল্প উন্নয়নে একসাথে কাজ করার জন্য তারা আশাবাদ ব্যক্ত করেন।

এসময় তারা বিএসইসি'র আওতাধীন শিল্প প্রতিষ্ঠানসমুহকে কারিগরী সহযোগীতা ও কাঁচামাল সরবরাহের জন্য বিশেষ করে প্রগতি ইন্ডাস্ট্রিজ লি. ও এটলাস বাংলাদেশ লি.-এর ব্যবসা প্রসারের লক্ষ্যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, জাপানি, ইটালি ও জার্মানির বাস, ট্রাক, জিপ, প্রাইভেট কার, মাইক্রোবাস, এ্যাম্বুলেন্স, পিক-আপ, মিলিটারি ভেহিকলস এবং মোটরসাইকেল ম্যানুফ্যাকচারিং/এ্যাসেম্বিলিং এর লক্ষে কাজ করার জন্য ঐক্যমত পোষন করেন।

বিএসইসি’র চেয়ারম্যান প্রতিনিধি দলকে বিএসইসি’র আওতাধীন সকল কারখানা পরিদর্শনের আহবান জানান। তিনি আরো বলেন ইন্দোনেশিয়ার কোম্পানি বিএসইসিকে যে সকল প্রযুক্তিগত সহায়তা ও কাঁচামাল সরবরাহ করতে পারবে তা শিল্প মন্ত্রনালয়কে অবহিত করে পরবর্তি কার্যক্রম দ্রততম সময়ে সম্পাদন করার লক্ষ্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।

এ সময় বিএসইসি’র পরিচালক ও যুগ্ম সচিব মোঃ মনিরুল ইসলাম, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও যুগ্মসচিব বদরুন নাহার, বিএসইসি’র সচিব মোঃ নাজমুল হক প্রধান এবং উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//


Comment As:

Comment (0)