306672648_628025082166743_4246251592663895441_n

শুদ্ধাচার পুরস্কার পেলেন তথ্য মন্ত্রণালয়ের ৫ কর্মকর্তা-কর্মচারী

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর সংস্থাগুলোর মনোনীত কর্মচারিদের হাতে ২০২১-২২ অর্থবছরের জাতীয় শুদ্ধাচার পুরস্কার তুলে দিয়েছেন মন্ত্রী ড. হাছান মাহমুদ। 

মঙ্গলবার বিকেলে সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক স. ম. গোলাম কিবরিয়া, মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ কাউসার আহাম্মদ, আইন কর্মকর্তা মো: সাঈদুর রহমান গাজী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো: রেজাউল করিম ও অফিস সহায়ক মোসাম্মদ সেলিনা বেগমের হাতে শুদ্ধাচার পুরস্কারের সনদ, ক্রেস্ট ও একমাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ তুলে দেন মন্ত্রী। 

মন্ত্রণালয়ের সচিব মো: মকবুল হোসেন, তিন অতিরিক্ত সচিব মো: ফারুক আহমেদ, খাদিজা বেগম এবং ড. মো: জাহাঙ্গীর আলম এসময় উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//


Comment As:

Comment (0)