দেশের ই-কমার্স ২০২৬ সালের মধ্যে পরিণত হবে প্রায় দেড় লাখ কোটি টাকার বাজারে
নিজস্ব প্রতিবেদক: বাৎসরিক ১৭ দশমিক ৬১ শতাংশ হারে বৃদ্ধি পেয়ে ২০২২ সালে ৬৫ হাজার ৯৬৬ কোটি টাকার বাজারে পরিণত হবে। এর আগে দেশে গত বছর ই-কমার্স বাজারের অবস্থান ছিল প্রায় ৫৬ হাজার ৮৭০ কোটি টাকা।
সম্প্রতি ডাবলিন-ভিত্তিক বাণিজ্য গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড মার্কেটস বাজার গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
প্রতিষ্ঠানটি বলছে, দেশের ই-কমার্স খ্যাত ২০২৬ সালের মধ্যে তা প্রায় দেড় লাখ কোটি টাকার বাজারে পরিণত হবে।
বাংলাদেশ বিটুসি ইকমার্স মার্কেট রিপোর্ট ২০২২-শীর্ষক প্রতিবেদনটিকে নিবন্ধিত ই-কমার্স প্রতিষ্ঠান ছাড়াও অনিবন্ধিত অনলাইন প্ল্যাটফর্ম এবং সোশ্যাল মিডিয়া-ভিত্তিক ট্রেডিং পেজগুলো অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠানটি।
বিনিয়োগবার্তা/এমআর/কেএইচকে//



