ফিচার ফোনে ফোরজি নিয়ে এলো নকিয়া
তথ্য ও প্রযুক্তি ডেস্ক: সম্প্রতি নতুন একটি ফোরজি ফিচার ফোন বাজারে এনেছে প্রযুক্তি প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল। এই ফোনটি নকিয়া ৫৭১০ এক্সপ্রেস অডিও নকিয়ার ক্ল্যাসিক ঘরনার সর্বশেষ সংযোজন।
নকিয়ার নতুন ফোনটি মূলত সংগীতপ্রেমীদের কথা চিন্তা করে বাজারে আনা হয়েছে। নতুন এই ফোটিতে রয়েছেন ১ হাজার ৪৫০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, যার মাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা পার করে দেয়া যাবে গান শুনে ও কথা বলে। চার্জ থাকবে কয়েক সপ্তাহ পর্যন্ত।
এতে রয়েছে ওয়্যারলেস ইয়ারবাড, যেগুলো সংরক্ষণের জন্য হ্যান্ডসেটের পেছনেই জায়গা রয়েছে। অর্থাৎ ব্যবহার শেষে ফোনের পেছনের অংশের একটি স্লাইডারের নিচে ইয়ার বাডগুলো রেখে দেয়া যাবে। ৪৮ মেগাবাইট র্যাম ও ১২৮ মেগাবাইট স্টোরেজ রয়েছে ফোনটিতে, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।
ফোনে ব্যবহার করা হয়েছে কিউভিজিএ ডিসপ্লে, যার আয়তন ২ দশমিক ৪ ইঞ্চি। নকিয়ার এস ৩০ প্লাস অপারেটিং সিস্টেম দিয়ে চলবে ফোনটি। এতে ব্যবহার করা হয়েছে ইউনিসব টি১০৭ প্রসেসর।
ভারতের বাজারে নকিয়া ৫৭১০ এক্সপ্রেস অডিও মডেলের এ ফোনের দাম ধরা হয়েছে ৪ হাজার ৯৯৯ রুপি। তবে বাংলাদেশে কবে আসবে এবং দাম কত তা এখনো জানা যায়নি।
বিনিয়োগবার্তা/এমআর//



