বিশ্বব্যাংক

বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সমর্থন অব্যাহত থাকবে

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার বিশ্বব্যাংকের নতুন ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার বলেছেন, বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সমর্থন অব্যাহত থাকবে। দেশের সুশীল অর্থনৈতিক অবস্থায় টেকসই প্রবৃদ্ধির জন্য বিশ্বব্যাংকের অব্যাহত সমর্থনের বিষয়টি তিনি পুনরায় নিশ্চিত করেছেন। 

বুধবার (২১ সেপ্টেম্বর) বিশ্বব্যাংকের ঢাকা অফিসের জনসংযোগ কর্মকর্তা মেহরিন আহমেদ মাহবুব এ তথ্য জানান।

রাইজার বলেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ একটি উন্নয়ন সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশ্বব্যাংক বিগত ৫০ বছর ধরে বাংলাদেশের উন্নয়ন যাত্রায় অংশীদার হতে পেরে গর্বিত।

বিশ্বব্যাংক বাংলাদেশের প্রবৃদ্ধির ধারাবাহিকতা রক্ষায় সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য বেসরকারি খাতে প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়াতে হবে। পাশাপাশি জলবায়ু স্থিতিস্থাপকতা নিশ্চিত করতে হবে এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে সময়োপযোগী নীতিগত পদক্ষেপ নিতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা থেকে অন্যান্য দেশ শিখতে পারে। বিশ্বব্যাংক দেশটিকে একটি টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির পথে চলতে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। 

বিনিয়োগবার্তা/এমআর/এসএএম//


Comment As:

Comment (0)