শেখ রাসেল দিবস

শেখ রাসেল দিবস উপলক্ষ্যে শিশু-কিশোরদের কুইজ প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন আগমী ১৮ অক্টোবর। সারাদেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের সকল স্তরের নেতাকর্মীরা এ দিনটি বিভিন্ন উপযোগী কর্মসূচিতে পালন করেন।

'শেখ রাসেল দিবস ২০২২’  উপলক্ষ্যে ৮ থেকে ১৮ বছর বয়সী বাংলাদেশী শিশু-কিশোরদের জন্য শুরু হয়েছে অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২২! নিবন্ধন চলবে ২৭ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত। বিস্তারিতঃ quiz.sheikhrussel.gov.bd

মন্ত্রিপরিষদ বিভাগের এক সিদ্ধান্ত অনুযায়ী গত বছর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালিত হয়।

 

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)