ল্যাবএইডে ১৫ শতাংশ ডিসকাউন্ট সুবিধা পাবেন সাউথইস্ট ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকেরা

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: সাউথইস্ট ব্যাংক লিমিটেড এবং ল্যাবএইড গ্রুপ এর মাঝে সম্প্রতি একটি চুক্তি সই হয়েছে।

চুক্তি অনুযায়ী, সাউথইস্ট ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকেরা বিভিন্ন স্বাস্থ্য সেবার উপর সর্বোচ্চ ১৫ শতাংশ ডিসকাউন্ট সুবিধা পাবেন।

অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের হেড অব কার্ডস মো. আব্দুছ সবুর খান এবং ল্যাবএইড গ্রুপ এর মেডিক্যাল ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ডা. খান মো. আসাদুল্লা হেল গালিব নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ হতে উক্ত চুক্তিপত্রে সই করেন।

এছাড়াও চুক্তি সই অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

(শামীম/ ১৯ জুন ২০১৭)


Comment As:

Comment (0)