করোনা টিকা

দেশব্যাপী করোনা টিকার বিশেষ ক্যাম্প শুরু ২৮ সেপ্টেম্বর 

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করা যাবে। ৩ অক্টোবরের পর আর প্রথম ডোজ টিকা দেওয়া হবে না।

শনিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, দেশে প্রায় ৩৩ লাখ মানুষ এখনও করোনা টিকার প্রথম ডোজ এবং প্রায় ৯৪ লাখ মানুষ দ্বিতীয় ডোজ নেয়নি।

আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী করোনা টিকার প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজের বিশেষ ক্যাম্প শুরু হবে বলেও জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অনেক ভ্যাকসিন শেষ, অনেক ভ্যাকসিনের মেয়াদ শেষ। ফলে অক্টোবরের পর হয়তো প্রথম ও দ্বিতীয় ডোজের ভ্যাকসিন থাকবে না। তাই প্রথম ও দ্বিতীয় ডোজের বাদ পড়াদের আগামী ৩ অক্টোবরের মধ্যে টিকা নিতে হবে।

বিনিয়োগবার্তা/এমআর/কেএইচকে//


Comment As:

Comment (0)