আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২৮ সেপ্টেম্বর
তথ্য ও প্রযুক্তি ডেস্ক: আগামী ২৮ সেপ্টেম্বর, বুধবার বিশ্বজুড়ে পালিত হবে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। ‘‘তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক”’ এ প্রতিপাদ্য নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হবে।
সম্প্রতি এক খুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে তথ্য কমিশন।
তথ্য জানার অধিকারের বিষয়ে সচেতনতা বাড়াতে প্রতিবছর দিবসটি পালন করা হয়। ২০১৫ সালে ইউনেস্কোর নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী ২০১৬ সালের ২৮ সেপ্টেম্বর প্রথম তথ্য অধিকার দিবস পালন করা হয়। দিবস পালন উপলক্ষে সরকারি ও বেসরকারিভাবে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়।
বিনিয়োগবার্তা/এমআর/কেএইচকে//



