রণেশ মৈত্র

চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক রণেশ মৈত্র

নিজস্ব প্রতিবেদক: ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট এবং পাবনা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রণেশ মৈত্র মারা গেছেন।

সোমবার (২৬ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

রণেশ মৈত্র স্ত্রী বীর মুক্তিযোদ্ধা পূরবী মৈত্র, দুই ছেলে ও তিন মেয়েসহ অসখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বয়স হয়েছিল ৮৯ বছর।

পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ তার মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, তার সন্তান অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন। তিনি পৌঁছানোর পর পারিবারিক সিদ্ধান্তে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)