ইলিশ Elish

দুর্গাপূজায় ভারতে ৬০ টন ইলিশ রপ্তানি করেছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ৬০ টন ইলিশ মাছ ভারতে রপ্তানি করেছে বাংলাদেশ। বরিশালের পোর্ট রোডে অবস্থিত চারটি অনুমোদিত রপ্তানি প্রতিষ্ঠান ইলিশের এসব বড় চালান রপ্তানি করেছে। 

রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শীর্ষ ইলিশ রপ্তানিকারক ও মহিমা এন্টারপ্রাইজের মালিক নীরব হোসেন টুটুল। 

বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা আদেশে বলা হয়েছে, শর্ত সাপেক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। উল্লেখ্য, প্রতিবছর পূজা মৌসুমে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ ইলিশ ভারতে রপ্তানি করা হয়, যা সরকারের রাজস্ব আয় বাড়ায়।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)