তাকরিম

হাফেজ তাকরিমকে সংবর্ধনা দিলো সরকার

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারী হাফেজ সালেহ আহমদ তাকরিমকে সংবর্ধনা দিলো ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বায়তুল মোকাররমে মসজিদে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

সংবর্ধনায় উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী, ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান, তাকরিমের বাবা ও তার মাদ্রাসার অধ্যক্ষ।

সংবর্ধনায় বক্তারা বলেন, তাকরিমের অর্জন দেশ ও জাতির জন্য সুনাম বয়ে এনেছে যা অনুকরণীয় হয়ে থাকবে দেশের অন্য শিক্ষার্থীদের জন্য।

সৌদি আরবে ৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিশ্বের ১১১টি দেশের ১৫৩ জন হাফেজের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেন হাফেজ তাকরিম।

গত ২২ সেপ্টেম্বর এক বর্ণাঢ্য অনুষ্ঠানে চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এ সময় তাকরিমকে এক লাখ রিয়াল পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)