শরী‘আহ সুপারভাইজরি কমিটির সভা

ইসলামী ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর শরী‘আহ সুপারভাইজরি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ভার্চুয়াল প্লাটফর্মে কমিটির সভাটি অনুষ্ঠিত হয়।

কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার এতে সভাপতিত্ব করেন। 

এ সময় সভায় উপস্থিত ছিলেন কমিটির ভাইস চেয়ারম্যান মুফতী ছাঈদ আহমদ ও সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মদ আব্দুস সামাদসহ অন্যান্য সদস্যবৃন্দ এবং ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা।

বিনিয়োগবার্তা/কেএইচকে//


Comment As:

Comment (0)