জাপানে পোশাক রপ্তানি বেড়েছে ২৬ শতাংশ
নিজস্ব প্রতিবেদক: বিশ্বে চলমান অর্থনৈতিক সংকটের মধ্যেও নতুন বাজার খোঁজায় ব্যস্ত পোশাক শিল্পের সংশ্লিষ্টরা। অপ্রচলিত এবং নতুন বাজার থেকে তৈরি পোশাক রপ্তানি আয় বেড়ে চলেছে বাংলাদেশের। জাপানও বাংলাদেশের জন্য নতুন একটি বাজার।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে জাপানের বাজারে পোশাকের রপ্তানি ২১ কোটি ৭৫ লাখ ডলারে উন্নীত হয়েছে।
গত বছর একই সময়ে এর পরিমাণ ছিল ১৭ কোটি ২৯ লাখ ডলার। ওই হিসাবে জাপানে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ২৬ শতাংশ।
এদিকে বিজিএমইএ জানিয়েছে, স্পোর্টসওয়্যার, ডেনিম ও অন্তর্বাসসহ চলতি অর্থবছরে জাপানে ২০০ কোটি ডলারের রপ্তানি পণ্য পাঠানো হবে বলে আশা করা হচ্ছে।
বিনিয়োগবার্তা/এমআর//এসএএম//



