সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশ গ্রহণ করবে
নিজস্ব প্রতিবেদক: কৃষিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি বলছে তত্ত্বাবধায়ক সরকার না হলে নির্বাচনে অংশ গ্রহণ করবেনা। সংবিধান অনুযায়ী বাংলাদেশে আর কোন তত্ত্বাবধায়ক সরকার হবে না।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেয়ার আগে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, পবিত্র সংবিধানে স্পষ্টভাবে লেখা রয়েছে নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। সরকার নির্বাচন কশিনকে সর্বাত্মক সহযোগিতা করবে।
তিনি বলেন, আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল। সে হিসেবে আমরাও চাই বিএনপিসহ সকল ছোট বড় রাজনৈতিক দল নির্বাচনে অংশ গ্রহণ করবে।
মন্ত্রী আরও বলেন, নির্বাচনে না যাওয়ার জন্য কেউ যেনো উষ্কানি না দেয়। আমেরিকা এম্বাসেডর কিংবা পৃথিবীর যে কোন দেশের এম্বাসেডর বললেও হবে না। আমরা শেষ দিন পর্যন্ত চেষ্টা করবো নির্বাচনে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য।
বিনিয়োগবার্তা/এমআর//



