নতুন আইজিপি

দায়িত্ব নিলেন নতুন আইজিপি

নিজস্ব প্রতিবেদক: নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব নিয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি বিদায়ী আইজিপি ড. বেনজীর আহমেদের স্থলাভিষিক্ত হলেন।

শুক্রবার বিকালে দায়িত্বভার গ্রহণ করেন আবদুল্লাহ আল মামুন।

আইজিপি হিসেবে যোগদানের পূর্বে তিনি এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক ছিলেন।

পুলিশ সদর দপ্তর জানায়, চৌধুরী আবদুল্লাহ আল মামুন শুক্রবার বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে এসে পৌঁছালে একটি সুসজ্জিত পুলিশ দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। নতুন আইজিপিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

নবনিযুক্ত আইজিপি দায়িত্ব গ্রহণের পরই ধানমন্ডি ৩২ নম্বরে যান। সেখানে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। সেখানে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরপর তিনি রাজারবাগে পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

বিনিয়োগবার্তা/এসএএম//

 


Comment As:

Comment (0)