ঢাকায় ইন্দোনেশিয়ার জাতীয় দিবস অনুষ্ঠানে তথ্যমন্ত্রী

ঢাকায় ইন্দোনেশিয়ার জাতীয় দিবস অনুষ্ঠানে তথ্যমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি ঢাকায় ইন্দোনেশিয়া দূতাবাসের আয়োজনে র‍্যাডিসন ব্লু হোটেলে রিপাবলিক অব ইন্দোনেশিয়া'র ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। 

বাংলাদেশ-ইন্দোনেশিয়ার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরপূর্তি উপলক্ষে এসময়  মন্ত্রীকে শুভেচ্ছা স্মারক অর্পণ করা হয়।

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান তার বক্তৃতায় দু'দেশের অর্ধশতকের গভীর  বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে দৃঢ়তর করার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, ইন্দোনেশিয়ার সাথে বাংলাদেশের মানুষের  বহুকালের সম্পর্কে সাম্প্রতিক বছরগুলোতে পারস্পরিক বিনিয়োগ, বাণিজ্যসহ নতুন নতুন ক্ষেত্র যোগ হয়েছে। আগামী দিনগুলোতে এই ধারা অব্যাহত থাকবে, আশাপ্রকাশ করেন সম্প্রচারমন্ত্রী। 

বিনিয়োগবার্তা/এমআর/কেএইচকে//


Comment As:

Comment (0)