সাত কলেজ

সাত কলেজের দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ ৫ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক: আগামী বুধবার (৫ অক্টোবর) প্রকাশ করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির জন্য বিষয় ও কলেজ পছন্দের দ্বিতীয় মেধাতালিকা।

সাত কলেজের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক এবং ঢাবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে প্রথম মেধাতালিকা প্রকাশ করা হয় গত ২৮ সেপ্টেম্বর। এরপর ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের চাহিদা এবং অপেক্ষমাণ তালিকা থেকে ৫ ও ১৫ অক্টোবর আরও দুটি মেধাতালিকা প্রকাশিত হবে।

উল্লেখ্য, গত মাসের শুক্রবার (১২ আগস্ট) সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা, শুক্রবার (১৯ আগস্ট) কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা এবং শুক্রবার (২৬ আগস্ট) বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

চলতি বছর অধিভুক্ত এই সাতটি কলেজে স্নাতক শ্রেণিতে মোট আসন রয়েছে ২১ হাজার ৫১৩টি। যার মধ্যে বিজ্ঞান ইউনিটের বিভাগগুলোতে মোট আসন সংখ্যা ৬ হাজার ৫০০টি, বাণিজ্য ইউনিটের বিভাগগুলোতে মোট আসন সংখ্যা ৫ হাজার ৩১০টি এবং কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের বিভাগগুলোতে মোট আসন সংখ্যা ৯ হাজার ৭০৩টি।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)