তথ্যমন্ত্রী ২

স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাসীন আওয়ামী লীগ স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (৩ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রেস কাউন্সিলের বার্ষিক প্রতিবেদন গ্রহণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা নির্বাচন বিষয়ে কথা বলেছেন। আমরা তাদের সঙ্গে একমত। আমরাও স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক একটি নির্বাচন চাই। তাদের সঙ্গে আমাদের কোনো দ্বিমত নেই।

তিনি বলেন, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে হলে শুধুমাত্র সরকারি দলের দায়িত্ব নয়, এ দায়িত্ব সব দলের আছে। একটি অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচন করার ক্ষেত্রে সবার সহায়তা দরকার।

নির্বাচন নিয়ে রাষ্ট্রদূতদের মন্তব্যের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নির্বাচন অনুষ্ঠান করা। বিদেশি রাষ্ট্রদূতরা অবশ্যই পরামর্শ দিতে পারেন। কিন্তু সেই পরামর্শ যেন কখনো অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের মতো না হয়। 

একইসঙ্গে কূটনৈতিক শালীনতা যেন লঙ্ঘন না হয়। তারা যে কথাগুলো বলছেন, আমরাও তাদের সঙ্গে শতভাগ একমত। সে ধরনের নির্বাচনই প্রধানমন্ত্রী করতে চান। 

বিনিয়োগবার্তা/এমআর/এসএএম//


Comment As:

Comment (0)