মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি, রোহিঙ্গাসহ উদ্ধার ৩৯
নিজস্ব প্রতিবেদক: জেলা প্রতিনিধি: টেকনাফে অবৈধভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার সময় ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এই ঘটনায় নারী-পুরুষসহ ৩৯ জনকে উদ্ধার করেছে পুলিশ ও কোস্টগার্ড। উদ্ধার হওয়াদের মাঝে চারজন বাংলাদেশি এবং বাকিরা বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে।
মঙ্গলবার (৪ অক্টোবর) টেকনাফের শামলাপুর হলবনিয়া নৌঘাট থেকে তাদের উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় মেলেনি।
তিনি বলেন, উপকূলীয় বাহারছড়ার হলবনিয়া ও কাদেরপাড়ার মাঝামাঝি স্থান থেকে তাদের উদ্ধার করা হয়। মঙ্গলবার ভোরে মহেশখালীর কচ্ছপিয়া এলাকা থেকে ট্রলারটি ছাড়ে। পরে সাগরের মাঝপথে ডুবে যায়। এসময় তারা হলবনিয়া ও কাদেরপাড়ার মাঝামাঝি স্থান থেকে তীরে উঠে আসার চেষ্টা করে।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, উদ্ধারদের বেশিরভাগ রোহিঙ্গা। কয়েকজন বাংলাদেশের নাগরিক রয়েছে। তাদের নাম-পরিচয় শনাক্ত করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।
কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. আশিক আহমেদ জানান, মঙ্গলবার ভোরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের হরমুনিয়া পাড়া এলাকার উপকূলবর্তী গভীর সাগরে ট্রলার ডুবির এ ঘটনা ঘটে।
কোস্টগার্ডের টেকনাফের কন্টিনজেন্ট কমান্ডার মো. দেলোয়ার হোসেন জানিয়েছেন, উদ্ধার রোহিঙ্গাদের মধ্যে ২৮ জন পুরুষ ও দুজন নারী রয়েছে।
দেলোয়ার জানান, হরমুনিয়া পাড়ায় সাগর থেকে সাঁতরিয়ে কিছু রোহিঙ্গাকে উপকূলে আসতে দেখে স্থানীয়রা কোস্টগার্ডকে খবর দেয়। পরে কোস্টগার্ড সদস্যরা গিয়ে ৩০ রোহিঙ্গাকে উদ্ধার করে।
উদ্ধার রোহিঙ্গাদের বরাতে এ কোস্টগার্ড কর্মকর্তা বলেন, “মালয়েশিয়া যাওয়ার পথে গভীর সাগরে রোহিঙ্গাদের বহনকারী ট্রলারটি ডুবে যায়। এ সময় রোহিঙ্গারা সাগরে ভাসতে থাকে। মাছ ধরতে যাওয়া ট্রলার ও নৌকার জেলেদের সহায়তা চেয়েও তারা পাননি।
পরে জেলেদের ছুঁড়ে দেওয়া বয়া ও পানির জারের সহায়তায় সাঁতরিয়ে রোহিঙ্গারা কূল উঠে আসে। এখনো অনেকে সাগরে ভাসছে। আরও রোহিঙ্গা ভাসতে থাকায় প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে জানিয়ে দেলোয়ার বলেন, তাদের উদ্ধার তৎপরতা চলছে।
বিনিয়োগবার্তা/এমআর/এসএএম//



