নসরুল হামিদ বিপু 1

বিদ্যুৎ বিপর্যয়ে তদন্ত কমিটি গঠনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় গ্রিডে বিপর্যয়ের ঘটনা খতিয়ে দেখতে বিদ্যুৎ বিভাগকে দুটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

মঙ্গলবার (৪ অক্টোবর) প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু জানান, বিদ্যুৎ বিভাগের একটি এবং তৃতীয়পক্ষের একটি কমিটি বিভ্রাটের কারণ খুঁজে বের করতে কাজ করবে।

এর আগে বেলা ২টা ৫ মিনিটে আশুগঞ্জে জাতীয় গ্রিডে বিপর্যয় দেখা দেয়। বিদ্যুৎ বিভাগ ও পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) কর্মকর্তারা জানান, বিপর্যয়ের কারণে ঢাকা, ময়নমনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের বড় একটি অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। গ্রিডে বিপর্যয়ের কারণ জানা যায়নি।

এর দীর্ঘ সাড়ে ৮ঘন্টা পর বিদ্যুৎ এসেছে রাজধানী ঢাকার বেশিরভাগ এলাকায়। রাত সাড়ে ৯টা নাগাদ রাজধানীর উত্তরা, গুলশান, বারিধারা, মিরপুর, হাতিরঝিল, বাড্ডা, কারওয়ান বাজার,  উলন, বসুন্ধরা, ধানমন্ডি, আফতাবনগর, বনশ্রী, আদাবর, শেরেবাংলা নগর, তেজগাঁও, মিন্টু রোড, মতিঝিল, শ্যামপুর, পাগলা, পোস্তগোলাসহ অনেক এলাকায় বিদ্যুত এসেছে।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)