কক্সবাজারে পর্যটকের ঢল

টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল

নিজস্ব প্রতিবেদক: জেলা প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের প্রতিমা বিসর্জন, সাপ্তাহিক ছুটি এবং ঈদে মিলাদুন্নবী মিলে টানা ৫ দিনের ছুটিতে কক্সবাজারে ঢল নেমেছে পর্যটকের। 

বুধবার (৫ অক্টোবর) পর্যটকের ঢল নামে সৈকতের বিভিন্ন পয়েন্টে। কলাতলী থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সৈকতজুড়ে পর্যটক দেখা গেছে। শহরের রাস্তাতেও ভিড় দেখা যায়। 

এতে দেখা দিয়েছে পরিবহন সংকট। পর্যটন ব্যবসায়ীরা বলছেন, টানা কয়েক দিনের ছুটিতে কয়েকশ কোটি টাকার ব্যবসা হতে পারে বলে আশা করছি। হোটেল মালিক সমিতি সূত্রে জানা যায়, ইতোমধ্যে শতভাগ হোটেল-মোটেলের বুকিং সম্পূর্ণ হয়েছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশীদ বলেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রতিমা বিসর্জন এবং সাপ্তাহিক ছুটি মিলে মোট ৫ দিনের ছুটি উপলক্ষে কক্সবাজার সমুদ্র সৈকতে লাখো মানুষের ঢল নামছে। 

প্রতিমা বিসর্জন ও পর্যটক নিরাপত্তার জন্য সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। পুলিশের পাশাপাশি জেলা প্রশাসকের কর্মকর্তারাও কাজ করছে। 

কক্সবাজার টুরিস্ট পুলিশ সুপার জিল্লুর রহমান বলেন, পর্যটকদের নিরাপত্তার জন্য টুরিস্ট পুলিশ সব সময় প্রস্তুত। প্রতিটি পয়েন্টে সাদা পোশাকে কাজ করছে টুরিস্ট পুলিশ। পর্যটকদের সুবিধার জন্য সৈকতের বিভিন্ন পয়েন্টে টুরিস্ট পুলিশের হেল্প ডেক্স বসানো হয়েছে। 

বিনিয়োগবার্তা/এমআর/এসএএম//


Comment As:

Comment (0)