বিমানবন্দরে ময়লার ঝুড়িতে মিললো ৩০ স্বর্ণের বার
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবরের মলয়ার ঝুড়ি থেকে সাড়ে ৩ কোটি টাকা মূল্যের ৩০টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টম হাউস। পরিত্যক্ত অবস্থায় এগুলো ডাস্টবিনে পাওয়া যায়।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে বিমানবন্দরের বে নম্বর-১২ এর পাশের এলাকা থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিমের কর্মকর্তা নাফিস আমিন রিজভি জানান, ডাস্টবিনে স্কচটেপ মোড়ানো দণ্ড আকারের একটি বস্তু পাওয়া যায়। পরে কাস্টমস সেই বস্তুটি খুলে ৩০টি স্বর্ণের বার উদ্ধার করে। এগুলোর আনুমানিক ওজন ৩ কেজি ৪৮০ গ্রাম, যার বাজার মূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা।
উদ্ধার করা এসব স্বর্ণের বিষয়ে ফৌজদারি মামলাসহ কাস্টম আইনে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বিনিয়োগবার্তা/এমআর/কেএইচকে//



