হিলি স্থলবন্দর

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা আটদিন বন্ধের পর আজ শনিবার (৮ অক্টোবর) সকাল থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুনুর রশিদ।

এর আগে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) থেকে টানা ৮দিন ভারত-বাংলাদেশের মাঝে পণ্য দুর্গাপূজায় টানা আটদিন বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। 

শনিবার সকাল থেকে পুনরায় বন্দরে আমদানি-রফতানিসহ সব কার্যক্রম স্বাভাবিক হয়েছে।

বিনিয়োগবার্তা/এমআর/কেএইচকে// 


Comment As:

Comment (0)