বিশ্বব্যাংক-আইএমএফ

বিশ্বব্যাংক-আইএমএফ সম্মেলনে যাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনে আগামীকাল সোমবার (১০ অক্টোবর) শুরু হতে যাচ্ছে।

এবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। তিনি ৯ সদস্যের বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন। 

মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠেয় এই সম্মেলন চলবে আগামী ১৬ অক্টোবর পর্যন্ত এই সম্মেলনে বিশ্বের ১৮৮টি দেশের অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা অংশগ্রহণ করবেন।

বৈঠকে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পরিবর্তে বাংলাদেশে ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার যোগ দিতে রবিবার (৯ অক্টোবর) ঢাকা ছাড়ছেন।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বৈঠকে আইএমএফের কাছে ৪৫০ কোটি ডলার ঋণ চাইবে বাংলাদেশ।

ওয়াশিংটনে এই সম্মেলনে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজারের সঙ্গে বৈঠকে করবে বাংলাদেশ প্রতিনিধি দল। বাংলাদেশের পক্ষে বিশ্বব্যাংকের কাছে ৫০ কোটি ডলার ঋণ সহায়তা চাওয়া হবে বলেও জানা গেছে।

বিনিয়োগবার্তা/এমআর/কেএইচকে// 


Comment As:

Comment (0)