এমবিবিএস প্রফেশনাল পরীক্ষার সময়সূচি প্রকাশ

এমবিবিএস প্রফেশনাল পরীক্ষার সময়সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবিএস কোর্সের জুলাই এবং নভেম্বর-২০২২ এর প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও ফাইনাল প্রফেশনালের পরীক্ষার চূড়ান্ত সময়সূচি প্রকাশিত হয়েছে। 

সোমবার (১০ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস থেকে এ রুটিন প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। 

রুটিন অনুযায়ী, প্রথম প্রফেশনাল পরীক্ষা (জুলাই ও নভেম্বর-২০২২) আগামী ২২ নভেম্বর শুরু হয়ে চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। দ্বিতীয় প্রফেশনালের লিখিত পরীক্ষা (জুলাই-২০২২) ১৭ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। 

আর দ্বিতীয় প্রফেশনালের সাপ্লিমেন্টারি পরীক্ষা (নভেম্বর ২০২২ সেশন) আগামী ২৪ নভেম্বর কমিউনিটি মেডিসিন এবং ২৭ নভেম্বর ফরেনসিক মেডিসিন ও টক্সিকোলজি অনুষ্ঠিত হবে।

তাছাড়া তৃতীয় প্রফেশনালের লিখিত পরীক্ষা (নভেম্বর-২০২২) ১৭ নভেম্বর শুরু হয়ে চলবে ২২ নভেম্বর পর্যন্ত। 

আর চূড়ান্ত প্রফেশনালের লিখিত পরীক্ষা (জুলাই ও নভেম্বর-২০২২) ১৭ নভেম্বর শুরু হয়ে চলবে ২৯ নভেম্বর পর্যন্ত।

বিনিয়োগবার্তা/এমআর/কেএইচকে//


Comment As:

Comment (0)