মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম

অফিস সময়সূ‌চি পরিবর্তন করার কো‌নো সিদ্ধান্ত হয়‌নি

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ সাশ্রয়ে এক ঘণ্টা ক‌মি‌য়ে সরকারি অফিসের সময়সূচি এখন যেভা‌বে চল‌ছে, পরবর্তী নি‌র্দেশনা না দেয়া পর্যন্ত সেভা‌বেই চল‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন ম‌ন্ত্রিপ‌রিষদ স‌চিব খন্দকার আনোয়ারুল ইসলাম। 

সোমবার (১০ অক্টোবর) স‌চিবাল‌য়ে সাংবা‌দিক‌দের এক প্রশ্নের জবাবে তি‌নি এ কথা জানান।

স‌চিব ব‌লেন, এখন পর্যন্ত এটা (অফিস সময়সূ‌চি) চেইঞ্জ করার কো‌নো সিদ্ধান্ত হয়‌নি।

জ্বালানি সংকটের মধ্যে বিদ্যুৎ সাশ্রয়ের চেষ্টায় কর্মঘণ্টা কমিয়ে অফিস ও ব্যাংকের সময়সূচি গত ২২ আগস্ট পরিবর্তন করে সরকার।

নতুন নিয়মে সব সরকারি অফিস চলছে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। ব্যাংক চলছে সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত, এর মধ্যে ৩টা পর্যন্ত লেনদেনের সময়।

আগে সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৫টা এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কাজ চলত।

অফিসের কাজের সময় এগিয়ে আনার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে দুই দিন ছুটি দেওয়া হয়।

বিনিয়োগবার্তা/কেএইচকে//


Comment As:

Comment (0)