সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের দর্শন বিভাগের ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: প্রকাশ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির অনার্স চতুর্থ বর্ষের দর্শন বিভাগের ফলাফল।
বুধবার (১১ অক্টোবর) পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরীর ফেসবুক পেজে একটি বিজ্ঞপ্তিতে এই ফল প্রকাশ করা হয়।
জানা যায়, সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের পরীক্ষা গত ২৫ আগষ্ট শুরু হয়ে শেষ হয় ১০ সেপ্টেম্বর।
পরীক্ষার দেড় মাস পরে ফলাফল প্রকাশ করা হলো, যা সাত কলেজের ইতিহাসে যেকোনো বর্ষের ফল প্রকাশে এ প্রথম। অতি দ্রুত পরীক্ষার ফলাফল প্রকাশ করায় আনন্দিত শিক্ষার্থীরা। দ্রুত ফলাফল প্রকাশের এই প্রক্রিয়া দীর্ঘদিন অব্যাহত থাকবে বলে জানায় তারা।
সাত কলেজের দর্শন বিভাগের অনার্স চতুর্থ বর্ষের ফলাফল সাত কলেজের ওয়েবসাইটে (http://7college.du.ac.bd) লগইন করে নিদির্ষ্ট স্থানে রেজিষ্ট্রেশন ও রোল নাম্বার দিয়ে ফলাফল দেখা যাবে।
সাত কলেজগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বাঙলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ।
বিনিয়োগবার্তা/এমআর//



