সংসদ

জমির মৌজা রেট নির্ধারণে আপিল পদ্ধতি সহজ করার সুপারিশ 

নিজস্ব প্রতিবেদক: জমির মৌজা রেট নির্ধারণে সংক্ষুব্ধ ব্যক্তির আপিল পদ্ধতি সহজ করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এ লক্ষ্যে বিভাগীয় কমিশনারকে প্রধান করে আপিল অথরিটির গঠন করার কথা বলেছে কমিটি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য আ স ম ফিরোজ, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, পনির উদ্দিন আহমেদ, ফেরদৌসী ইসলাম এবং মোকাব্বির খান অংশ নেন।

কমিটি পাথর কোয়ারিগুলো ইজারা প্রদানসহ পাথর উত্তোলনের ক্ষেত্রে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে সমীক্ষা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে সরকারি চাকরি (সংশোধন) বিল ২০২২ উপস্থাপন হলেও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র সচিব উপস্থিত না থাকায় বিষয়টি নিয়ে আলোচনা হয়নি। বিলটি কমিটির পরবর্তী বৈঠকে উপস্থাপনের সিদ্ধান্ত হয়।

বিনিয়োগবার্তা/এমআর/কেএইচকে//


Comment As:

Comment (0)