90725

আইফোন ১৩ অর্ডার করে পেলেন আইফোন ১৪

তথ্যপ্রযুক্তি ডেস্ক: ই-কমার্স প্ল্যাটফর্মে সস্তা অফারে প্রলুব্ধ হয়ে প্রতারিত হওয়ার ঘটনা অহরহ। যেখানে কেউ দামি কিছু অর্ডার করে পাচ্ছে পেঁয়াজ, সাবান বা ডিটারজেন্ট। সেখানে এবারের ঘটনা সবকিছুকে ছাপিয়ে গেছে।

সম্প্রতি একটি স্ক্রিনশট ভাইরাল হয়েছে, এক ব্যক্তি আইফোন ১৩ অর্ডার করে আইফোন ১৪ পেয়েছেন।

অশ্বিন হেগডে নামে একজন টুইট করেছেন। যেখানে দেখা গেছে, তারই এক ফলোয়ার ফ্লিপকার্ট সেল চলাকালীন আইফোন ১৩ অর্ডার করে পেয়েছেন নতুন আইফোন ১৪।

আইফোন ১৩ এবং আইফোন ১৪-এর মধ্যে দাম ছাড়া ডিজাইন, ফিচার ও স্পেসিফিকেশনে খুব একটা পার্থক্য নেই। আইফোন ১৩-এর দাম ৬০ হাজার টাকা, আইফোন ১৪-এর দুটি ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৮০ হাজার ও ১ লাখ টাকা।

বিশ্বব্যাপী ই-কমার্সে দামি পণ্য অর্ডার দিয়ে প্রতারিত হওয়া নতুন কিছু নয়। অ্যামাজন কিংবা ফ্লিপকার্ট থেকে আইফোন অর্ডার করে নিয়মিত সাবান, ইট, পেঁয়াজসহ বিভিন্ন কিছু পাচ্ছেন অনেকেই। সেখানে ব্যতিক্রম এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

বিনিয়োগবার্তা/এসএল//


Comment As:

Comment (0)