সেপ্টেম্বরে আন্তঃব্যাংক লেনদেন ৭৭ কোটি ডলার
নিজস্ব প্রতিবেদক: দেশে গত ৪ সেপ্টেম্বর থেলে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে তাৎক্ষণিকভাবে বৈদেশিক মুদ্রার লেনদেন চালু হয়েছে। ফলে বাংলাদেশ ব্যাংকে স্থাপিত রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট বা আরটিজিএসের মাধ্যমে এ লেনদেন অনলাইনে নিষ্পত্তি করা হচ্ছে।
চালুর মাত্র ১ মাসে তাৎক্ষণিকভাবে ৭৭ কোটি ডলার (৭৭০ মিলিয়ন) আন্তঃব্যাংকে লেনদেন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক সূত্র এই তথ্য জানিয়েছে।
জানা যায়, ৪ সেপ্টেম্বর থেকে এক মাসে মার্কিন ডলার ও ইউরোতে ২০ হাজার ৫৫৩টি লেনদেন সম্পন্ন হয়েছে। তবে এর মধ্যে ৯০৯টি ব্যক্তি থেকে ব্যক্তির সঙ্গে লেনদেন হয়েছে।
এক মাসে ব্যাংক ও ব্যক্তি লেনদেনের মাধ্যমে মোট ৭৭০ মিলিয়ন মার্কিন ডলার লেনদেন হয়েছে। বেসরকারি ব্যাংকগুলো বৈদেশিক মুদ্রায় সবচেয়ে বেশি লেনদেন করেছে।
এর মধ্যে সবচেয়ে বেশি ইউসিবি ব্যাংক লিমিটেড লেনদেন করেছে। এর পরেই রয়েছে ইস্টার্ন ব্যাংক, এক্সিম ব্যাংক, প্রাইম ব্যাংক ও ঢাকা ব্যাংক লিমিটেড।
বিনিয়োগবার্তা/এমআর/কেএইচকে//



