PRIME_MINISTER_PID-22081

৪৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু কৃষি পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের ৪৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার'  দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বুধবার (১২ অক্টোবর) এই পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।

কৃষিক্ষেত্রে উল্লেখযোগ্য ও অনুকরণীয় অবদান রাখায় ১৪২৫ বঙ্গাব্দের জন্য ১৫ ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং ১৪২৬ বঙ্গাব্দের জন্য ২৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে  বঙ্গবন্ধু কৃষি পুরস্কার দেওয়া হলো।

প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যুক্ত হন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীংয় স্থায়ী কমিটির সভাপতি মতিয়া চৌধুরী।

বিনিয়োগবার্তা/এমআর/কেএইচকে//


Comment As:

Comment (0)