ফ্ল্যাগ-অফ অনুষ্ঠানে ১০০ তরুণ

বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন প্রোগ্রামে ভারত যাচ্ছেন ১০০ তরুণ

নিজস্ব প্রতিবেদক: করোনা মহামারীর কারণে দীর্ঘদিন  স্থগিত থাকা 'বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন প্রোগ্রামে'র অধীনে বুধবার (১২ অক্টোবর) ভারত যাচ্ছেন ১০০ তরুণ।   

এ উপলক্ষে মঙ্গলবার (১১ অক্টোবর) একটি ফ্ল্যাগ-অফ অনুষ্ঠানের আয়োজন করে ভারতীয় হাই কমিশন।

বাংলাদেশি এসব তরুণ আট দিনের সফরে ভারতের অর্থনীতি, প্রযুক্তি, শিল্প-সংস্কৃৃতি ও ইতিহাসবিষয়ক গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান ভ্রমণ করবেন। এই দলে সাংবাদিক, ক্রীড়াবিদ, চিকিৎসক, শিল্পী, প্রকৌশলীসহ অন্যান্য শ্রেণি-পেশার মানুষ রয়েছেন।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো ঢাকার ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর একটি হোটেলে ভারতীয় হাইকমিশন বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন টিমের জন্য একটি ফ্ল্যাগ-অফ অনুষ্ঠান করে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন চলচ্চিত্র অভিনেতা আরিফিন শুভ।  

অনুষ্ঠানে  ভারতের ডেপুটি হাইকমিশনার ড. বিনয় জর্জ ইয়ুথ ডেলিগেটদের উদ্দেশে বক্তব্য দেন।

বিনিয়োগবার্তা/এমআর/কেএইচকে//


Comment As:

Comment (0)