ব্যয় ৭১৯ কোটি ২৩ লাখ টাকা
তিন দেশ থেকে ১ লাখ টন সার কিনবে সরকার
নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাত, কাতার ও সৌদিআরব থেকে ৭১৯ কোটি ২৩ লাখ টাকা দিয়ে এক লাখ টন সার কিনবে সরকার।
বুধবার (১২ অক্টোবর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত তিনটি পৃথক প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে।
সভা শেষে অনুমোদিত প্রস্তাবগুলোর বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।
বিনিয়োগবার্তা/কেএইচকে//



