সরকারি ছুটি

৮২৪ কোটি টাকায় চার ক্রয় প্রস্তাব অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: মোট ৮২৪ কোটি ৪৯ লাখ টাকার চারটি ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে সরকার। এর মধ্যে দুটি পৃথক প্রস্তাবে ৬০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলা ইউরিয়া সার আমদানির প্রস্তাবও রয়েছে। 

বুধবার (১২ অক্টোবর) সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় কমিটির ভার্চুয়াল বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান এক ভার্চুয়াল ব্রিফিং-এ সাংবাদিকদের জানান, বৈঠকে ৩০ হাজার মেট্রিক টন করে দুটি পৃথক প্রস্তাবে ৬০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির দুটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। 

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) এ সার আমদানি করবে। দুই প্রস্তাবের মধ্যে সংযুক্ত আরব আমিরাত-এর ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড থেকে ১ম লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানিতে ব্যয় হবে ২০৪ কোটি ৭২ লাখ ৮২ হাজার টাকা।

তিনি জানান, অবশিষ্ট ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কাতার-এর মুনতাজাত থেকে ৮ম লটে আমদানি করা হবে। এতেও ব্যয় হবে ২০৪ কোটি ৭২ লাখ ৮২ হাজার টাকা।

অতিরিক্ত সচিব জানান, বৈঠকে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় সৌদি আরব-এর মা’আডেন থেকে ৮ম লটে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।  এতে ব্যয় হবে ৩০৯ কোটি ৭৭ লাখ ৯৬ হাজার টাকা। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এ সার আমদানি করবে।

তিনি জানান, এছাড়া বৈঠকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলায় কালিঙ্গা নদীর উপর ৬১৪ মিটার পিএসসি গার্ডার ব্রিজ নির্মাণ অবশিষ্ট পূর্ত কাজ সম্পাদনে ঠিকাদার নিয়োগের একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এ কাজটি পেয়েছে ম্যাক্স ইনফ্রাসটাকচার লিমিটেড। এতে ব্যয় হবে  ১০৫ কোটি ২৬  লাখ টাকা।

বিনিয়োগবার্তা/এমআর/এসএএম//


Comment As:

Comment (0)