ঢাকায় ব্রুনাইয়ের সুলতান

বিমানবন্দরে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

তিন দিনের সফরে ঢাকায় ব্রুনাইয়ের সুলতান

নিজস্ব প্রতিবেদক: তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ।

শনিবার দুপুর আড়াইটার দিকে তাকে বহনকারী বিশেষ ভিভিআইপি ফ্লাইট রাজধানীর হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ব্রুনাইয়ের সুলতানকে বিমানবন্দরে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এসময় তাকে লালগালিচা সংবর্ধনাও দেয়া হয়।

রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ব্রুনাইয়ের সুলতানের এই সফর।

বিমানবন্দরে অভ্যর্থনা শেষে মোটর শোভাযাত্রা সহকারে সাভারে জাতীয় স্মৃতি সৌধে যান সুলতান বালকিয়াহ। সেখানে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করবেরেন তিনি। এছাড়া একটি গাছের চারা রোপন এবং দর্শনার্থী বইয়ে স্বাক্ষরও করেন সুলতান।

বলকিয়াহর সফরে ব্রুনাইয়ের সঙ্গে বাংলাদেশের একটি চুক্তি দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের কথা রয়েছে।

 

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)