২০৪১ সাল পর্যন্ত শেখ হাসিনার ক্ষমতায় থাকা উচিত 

২০৪১ সাল পর্যন্ত শেখ হাসিনার ক্ষমতায় থাকা উচিত 

নিজস্ব প্রতিবেদক: দেশকে যদি উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে হয় তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২০৪১ সাল পর্যন্ত রাষ্ট্রক্ষমতায় থাকা উচিত বলে মনে করেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ। তবে তিনি এও বলেছেন, যতদিন জনগণ চাইবে ততদিন আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় থাকবে। এতে অন্যের মাথাব্যথা হওয়ার কোনো কারণ নেই।

মঙ্গলবার (১৮ অক্টোবর) বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে কুষ্টিয়া সরকারি কলেজের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে শেখ রাসেলের প্রতিকৃতি বসিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপির জনস্রোত দেখে ভয়ে কাঁপছে আওয়ামী লীগ বিএনপি নেতাদের এমন মন্তব্যের জবাবে হানিফ বলেন, আওয়ামী লীগ ১৯৪৯ সালে জাতির পিতা বঙ্গবন্ধুর হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল এদেশের মানুষের স্বাধিকার, মানুষের অর্থনৈতিক মুক্তির আন্দোলনের জন্য। তখন থেকেই আওয়ামী লীগ রাজপথে আন্দোলন-সংগ্রাম করে সভা-সমাবেশ করে এ পর্যায়ে এসেছে। সেই আওয়ামী লীগ সভা-সমাবেশ দেখে বিচলিত হওয়ার দল, এই কথা যারা বলে তাদের আসলে হাস্যকর চিন্তা-চেতনা ছাড়া আর বলার কিছু নেই।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দেশে জাল-জালিয়াতির নির্বাচন করেছে বিএনপি। এই দেশে আওয়ামী লীগ একেবারে শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় এসেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমেই আওয়ামী লীগ আবারও রাষ্ট্রক্ষমতায় আসবে।

এ সময় কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, জেলা পরিষদের প্রশাসক রবিউল ইসলাম, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতাসহসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)