43

২৯ লাখ গ্রাহক হারালো গ্রামীণফোন

বিনিয়োগবার্তা ডেস্ক: দেশের বৃহত্তম মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ২৯ লাখ গ্রাহক হারিয়েছে। মূলত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সিম বিক্রির ওপর নিষেধাজ্ঞার কারণে এমনটা হয়েছে বলে মনে করছে গ্রামীণফোন।

গ্রামীণফোনের পক্ষ থেকে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গ্রামীণফোনের বর্তমান গ্রাহক সংখ্যা ৮ কোটি ১৮ লাখ। যার মধ্যে ৪ কোটি ৫৫ লাখ ইন্টারনেট ব্যবহারকারী। বছরের প্রথম নয় মাসে প্রতিষ্ঠানটি ১১ হাজার ২৮৬.৭৫ কোটি টাকা রাজস্ব আয় করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫.৭ শতাংশ বেশি।

সিম বিক্রির ওপর নিষেধাজ্ঞার প্রভাব নিয়ে গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, তৃতীয় প্রান্তিকে এর নেতিবাচক প্রভাব পড়েছে। গ্রাহক সংখ্যা হ্রাস পেয়েছে ৩.৪ শতাংশ। নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে আমরা বিটিআরসির সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখছি। সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে এ নিষেধাজ্ঞার আংশিক প্রত্যাহার করা হয়।

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে গ্রামীণফোন ২৭৮.১৫ কোটি টাকা নেটওয়ার্ক আধুনিকায়নে ও সম্প্রসারনে বিনিয়োগ করেছে। এ প্রান্তিক শেষে গ্রামীফোনের মোট নেটওয়ার্ক সাইটের সংখ্যা দাড়িয়েছে ১৯ হাজার ৭১৯টিতে। 

বিনিয়োগবার্তা/এসএল//


Comment As:

Comment (0)