ডেঙ্গু চিকিৎসা হবে ডিএনসিসির কোভিড হাসপাতালে

ডেঙ্গু চিকিৎসা হবে ডিএনসিসির কোভিড হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক: ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে এখন থেকে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেয়া হবে। 

শনিবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের এক সভা শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে রবিবার (২৩ অক্টোবর) থেকে ডেঙ্গুর চিকিৎসা শুরু হচ্ছে। 

এরই মধ্যে হাসপাতালটিতে ডেঙ্গু রোগীদের জন্য চারটি ইউনিট চালু করা হয়েছে। একই সঙ্গে সেখানে ১২ জন চিকিৎসককে তিন শিফটে দায়িত্ব দেয়া হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসায় কোনো একটি ডেডিকেটেড হাসপাতাল নিয়ে ভাবা হচ্ছে।  

তিনি আরও বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের অনুমোদন দিলেই কার্যক্রম শুরু হবে।

বিনিয়োগবার্তা/এমআর/কেএইচকে//


Comment As:

Comment (0)