৩ বছর ৯ মাসে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৬৫৩৩ জন
নিজস্ব প্রতিবেদক: দেশের সড়কে মোটরসাইকেলর মৃত্যুর মিছিল যেন কিছুতেই থামছে না। দুর্ঘটনা বৃদ্ধির ক্ষেত্রে ‘বড় বিপদ’ হিসেবে দেখা দিয়েছে । দ্রুতগতির এই বাহনটি ‘সড়কের আপদ’ হয়ে দেখা দিয়েছে।
বেসরকারি সংগঠন রোড সেফটি ফাউন্ডেশনের গত তিন বছর ৯ মাসে বাইক দুর্ঘটনার চিত্রের দিকে তাকালেই ভয়াবহ তথ্য ওঠে আসে।
রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য মতে, মোট সড়ক দুর্ঘটনা ঘটেছে ১৯ হাজার ২৩টি, প্রাণহানি ঘটেছে ২১ হাজার ৯৮৩ জনের। এর মধ্যে ৬ হাজার ৪৭৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় ৬ হাজার ৫৩৩ জন নিহত হয়েছেন।
রোড সেফটি ফাউন্ডেশনের পরিসংখ্যান অনুযায়ী, গত তিন বছরে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে ৪ হাজার ৬৪৮টি, প্রাণহানি হয়েছে ৪ হাজার ৬২২ জনের।
এছাড়া চলতি বছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) ১ হাজার ৮৩১টি বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৯১১ জনের।
মোটরসাইকেল দুর্ঘটনার পেছনে অভিভাবকদের অসচেতনতাকে দায়ী করে করে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘সন্তানদের আবদারে তাদের হাতে বাইক তুলে দিচ্ছে ধনী ও মধ্যবৃত্ত পরিবারগুলো।
এই বাইক নিয়ে তারা সড়কে উঠলেই বেপরোয়া গতিতে ছুটছে। ট্রাফিক আইন জানে না, জানলেও মানছে না অনেক যুবক। ফলে প্রায়ই দুর্ঘটনায় পতিত হচ্ছে, প্রাণ যাচ্ছে তাদের।’
বিনিয়োগবার্তা/এমআর/কেএইচকে//



