BPS_2450

সংসদের সরকারী প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির বৈঠক অনুষ্ঠিত

প্রতি জেলায় শেখ কামাল আইটি পার্ক স্থাপন

নিজস্ব প্রতিবেদক: বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে প্রত্যেক জেলায় একটি করে শেখ কামাল আইটি/হাইটেক পার্ক স্থাপন করা স্ধিান্ত নিয়েছে একাদশ জাতীয় সংসদের সরকারী প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি। 

রোববার (২৩ অক্টোবর) একাদশ জাতীয় সংসদের সরকারী প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির ২৯তম বৈঠক কমিটির সভাপতি মো: মোসলেম উদ্দিন এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

কমিটির সদস্য আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম, মোঃ মুজিবুল হক, আব্দুল মান্নান, ফখরুল ইমাম এবং আরমা দত্ত বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে দশম জাতীয় সংসদের ১৪তম অধিবেশন হতে ২৩তম অধিবেশন পর্যন্ত ও একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন হতে সম্প্রতি সমাপ্ত অধিবেশন পর্যন্ত, সংসদের ফ্লোরে প্রধানমন্ত্রী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী/প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত প্রতিশ্রুতি, বাস্তবায়নের সর্বশেষ অবস্থা এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক গৃহীত প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতির বিষয়ে পর্যালোচনা করা হয়। 

ইউনিয়ন পর্যায়ে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণ ও ইন্টারনেটের গতি শক্তিশালীকরণের লক্ষ্যে ইতিমধ্যে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা (এডিপি) Social Obligatory Fund (SOF) নিজস্ব অর্থায়নে ৩টি প্রকল্প বাস্তবায়ন এবং এডিপির অর্থায়নে ‘‘গ্রাম পর্যায়ে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণ ও ৫ জি সেবা প্রদানে  নেটওয়ার্ক আধুনিকীকরণ’’ শীর্ষক প্রকল্প এবং (SOF) এর অর্থায়নে ‘‘উপকূলীয়, পার্বত্য ও অন্যান্য দুর্গম এলাকায় টেলিটকের মোবাইল ব্রডব্যান্ড নেটওয়ার্ক সম্প্রসারণ শীর্ষক প্রকল্প চলমান রয়েছে বলে কমিটিকে অবহিত করা হয়। 

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক গৃহীত প্রকল্পসমূহ দ্রুত বাস্তবায়ন এবং চলমান প্রকল্পগুলো বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) কর্তৃক নিয়মিত পর্যবেক্ষণ এবং বিস্তারিত প্রতিবেদন উপস্থাপনের জন্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়।   

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়ার সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এর অতিরিক্ত সচিব,  বিভিন্ন সংস্থার প্রধানগণ মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তাসহ বাংলাদেশ জাতীয় সংসদ  সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন। 

বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//


Comment As:

Comment (0)