770

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

আখাউড়া প্রতিনিধি: কালীপূজা ও দীপাবলি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আগামীকাল সোমবার আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে এ সময় উভয় দেশের পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।

আগরতলার ইন্দো-বাংলা আমদানি-রফতানিকারক কমিউনিকেশন সেন্টারের সাধারণ সম্পাদক শিব শংকর দাস এক চিঠিতে এ তথ্য জানিয়েছেন।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কালীপূজা ও দীপাবলি উপলক্ষে ভারতের আগরতলার ব্যবসায়ীরা সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখবেন। এ বিষয়ে তারা আমাদের চিঠি দিয়ে জানিয়েছেন। তবে ওইদিন যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। মঙ্গলবার সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।

বিনিয়োগবার্তা/এসএল//মকা/


Comment As:

Comment (0)