চীনের প্রেসিডেন্টকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

চীনের প্রেসিডেন্টকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে পুননির্বাচিত হওয়ায় চীনের রাষ্ট্রপতি শি জিনপিংকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (২৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে শনিবার চীনের কমিউনিস্ট পার্টির ২০তম কংগ্রেস সম্পন্ন হয়েছে। এতে পার্টির বর্তমান সাধারণ সম্পাদক ও চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের ক্ষমতা বাড়িয়ে সংশোধিত দলীয় গঠনতন্ত্র অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কেন্দ্রীয় কমিটিতে রাখা হয়নি প্রধানমন্ত্রী লি কেকিয়াং ও ওয়াং ইয়াংকে।

শি এই অধিবেশনে সভাপতিত্ব করেন। অধিবেশনে সিপিসির ২০তম কেন্দ্রীয় কমিটির ২০৩ জন সদস্য ও ১৬৮ জন বিকল্প সদস্য উপস্থিত ছিলেন।

অধিবেশনে সিপিসির কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান হিসেবেও শি-র নাম ঘোষণা করা হয়। এর পাশাপাশি অধিবেশনে সিপিসি কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সাত সদস্যের স্ট্যান্ডিং কমিটির সদস্যদেরও নির্বাচিত করা হয়। কমিটির সদস্যরা হলেন শি জিনপিং, লি ছ্যাং, চাও লে চি, ওয়াং হানিং, কাই চি, তিং শেইশাং ও লি শি।

বার্তা সংস্থা রয়টার্স বলেছে, শি-র অনুগতদেরেই পলিটব্যুরোর সদস্য করা হয়েছে আর এর মাধ্যমে তিনি গণপ্রজাতন্ত্রী দেশটির প্রতিষ্ঠাতা নেতা মাও জেদংয়ের পর সবচেয়ে প্রভাবশালী নেতা হিসেবে নিজের অবস্থান আরও মজবুত করে তুলেছেন।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)